News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে অনুষ্ঠিত হল ব্লক ভিত্তিক কৌশল মেলা
Image

বিশালগড়ে অনুষ্ঠিত হল ব্লক ভিত্তিক কৌশল মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  রবিবার বিশালগড়ে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক কৌশল মেলা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি৷ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ বিশালগড়ে রবিবার অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক কৌশল মেলা ও প্রতি ঘরে সুশাসন শিবির৷ উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় ব্লক আধিকারিকসহ বিশালগড় মহকুমা অন্তর্গত বিভিন্ন এস এইচ জি  গ্রুপের সুবিধাভোগীরা৷  অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা৷ চেয়ারপারসন আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত বেনিফিসারীদের মধ্যে  নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানের শেষ লগ্ণে চাম্পামুরা পঞ্চায়েতের ৪৫ জন নাগরিককে পিআরটিসি প্রদান করা হয় এবং সুকল ছাত্রদের সুকল ব্যাগ ও মাদ্রাসা বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়৷

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top