শিলচর (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : ৩৭ নম্বর জাতীয় সড়কে শালচাপরা শ্মশানঘাটের পার্শ্ববর্তী স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আজ রবিবার রাত সাতটা নাগাদ সংঘটিত হয়ে সড়ক দুর্ঘটনাটি। ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।
জানা গেছে, শিলচর থেকে করিমগঞ্জ অভিমুখী এএস ১০ সি ৪১৩২ নম্বরের এক যাত্রীবাহী ট্রাভেলারের সঙ্গে এএস ১১ এইচ ১৪৪৫ নম্বরের একটি বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান শালচাপরা পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ রহিম বরি। আহত যাত্রীদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

