News Flash

  • Home
  • খেলা
  • তৃষানুর হ্যাটট্রিকেও হারলো আর্যকলোনি, জয়ী গভর্নমেন্ট স্কুল
Image

তৃষানুর হ্যাটট্রিকেও হারলো আর্যকলোনি, জয়ী গভর্নমেন্ট স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর।। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের সুপার লিগের খেলা আজ থেকে শুরু হয়েছে। বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল দল জয় দিয়ে সুপার লিগ সূচনা করেছে। হারিয়েছে আর্য কলোনি স্কুল দলকে। আমজাদ নগর গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার লিগের ম্যাচে বিলোনিয়া গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৪ উইকেট এর ব্যবধানে জয়ী হয়েছে। সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে আর্যকলোনী স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বিলোনিয়া গভমেন্ট স্কুলের দীপ্তনু ও সন্দীপনের বোলিং দাপটে আর্যকলোনী প্রত্যাশিত স্কোর সংগ্রহ করতে পারেনি। ১৬ ওভার তিন বল খেলে ৫৮ রানেই তারা ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শুভ্রদীপ মজুমদার এর ১৮ রান এবং রিতু মিয়ার ১৪ রান উল্লেখ করার মতো। বিলোনীয়া গভর্ণমেন্ট স্কুলের দীপ্তনু পাল ১১ রানে চারটি এবং সন্দীপন চক্রবর্তী ২৬ রানে তিনটি ও দীপ্তনু বিশ্বাস ২১ রানে দুটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ১৭ ওভার দুই বল খেলে ছ‌য় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। আর্য কলোনির তৃষানু দত্ত দুর্দান্ত বল করে হ্যাট্রিক পেলেও কার্যত বিলোনিয়া গভর্ণমেন্ট স্কুলের জয় রুখতে পারেনি। তৃষানু তার ওভারের শেষ তিনটি বলে শুভ্রদীপ পাল, দীপ্তনু বিশ্বাস ও আকাশ সাহা কে প্যাভলিয়নে পাঠিয়ে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে বিপদের মুখে ফেললেও ওপেনার দেবজ্যোতি চক্রবর্তীর অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। দেবজ্যোতি ২৭ বল খেলে দুটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি মেরে ২৪ রান সংগ্রহ করে। আর্য কলোনী স্কুলের তৃষানু ১২ রানে এবং শুভ্রদীপ মজুমদার ১৮ রানে তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top