নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ গতানুগতিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না৷ বুধবার অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম সুকলের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বর্তমানের পড়ুয়ারা মাটির মত৷ যেভাবে তাদের গড়া হবে, সেই ভাবেই আগামী দিনের জন্য গড়ে উঠবে তারা৷ এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব অফুরন্ত৷ প্রতিটি বিষয়ে নিজেদের আপটুডেট থাকতে হবে৷ সর্বশেষ তথ্য তুলে ধরতে হবে৷ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের মধুর সম্পর্ক সারা জীবন থাকবে৷ বুধবার অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম সুকলের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ মেগা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, অভিজিৎ মল্লিক, অলক রায়, শম্পা চৌধুরী সহ অন্যান্যরা৷
2022-12-21

