News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : গৌশালায় প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় মানুষের পথ অবরোধ 
Image

ত্রিপুরা : গৌশালায় প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় মানুষের পথ অবরোধ 

শান্তির বাজার(ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি. স.) : গৌশালায় প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজার মহকুমায় লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কুশারঘাট এলাকায় গৌশালায় গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয় মানুষ সরব হয়েছেন।

প্রসঙ্গত, সীমান্ত দিয়ে পাচারকালে উদ্ধার গবাদি পশু কুশারঘাট এলাকায় ধ্যান ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত গৌশালায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ওই গৌশালায় নয় শতাধিক গবাদি পশু রয়েছে। কিন্তু, চরম অব্যবস্থার মধ্যে দিয়ে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ হচ্ছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। গৌশালায় গবাদি পশুদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। সাথে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যু হচ্ছে।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য গৌশালা পরিদর্শন করেছিলেন। পরবর্তী সময়ে অমরপুর শান্তিকালী আশ্রমের প্রধান চিত্ত মহারাজ ও বাইখোড়া ইসকণ মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাস সহ আর অনেকে গৌশালা পরিদর্শন করেছেন। গবাদি পশুর সঠিক রক্ষণাবেক্ষণে তাঁর ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাতে, ধারণা করা হয়েছিল, পরিস্থিতির পরিবর্তন হবে এবং গৌশালায় গবাদি পশুর সঠিক পরিচর্যা করবে ধ্যান ফাউন্ডেশন। কিন্তু, গৌশালায় প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যু জারি রয়েছে এখনো।ফলে, আজ শনিবার স্থানীয় মানুষ গৌশালায় প্রতিনিয়ত গবাদি পশুর মৃত্যুর প্রতিবাদে বাইখোড়া-মুহুরীপুর রাস্তা অবরোধ করেন।

তাঁদের অভিযোগ, ধ্যান ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবকদের দ্বারা তাঁরা হেনস্তার শিকার হয়েছেন। রাস্তা অবরোধের খবর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে এবং গবাদি পশু মৃত্যুর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ওই আশ্বাসের ভিত্তিতে এদিন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রসাশন দ্রুততার সাথে গৌশালায় গবাদি পশুর মৃত্যু বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন স্থানীয় মানুষ, এমনটাই হুশিয়ারি দেওয়া হয়েছে। 

Releated Posts

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা: কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে বিশৃঙ্খলা, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

ধর্মনগর, ৯ এপ্রিল: উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। মঙ্গলবার চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয়ে অবস্থিত ৫৬/২৪…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ কংগ্রেস প্রার্থীর

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। বনগাঁও ও বনবাড়ি এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৩৩.৫০ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত মোট ৩৩.৫০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। বৃষ্টির…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top