নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালার জামিনের আবেদনের শুনানি ২২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করল সাকেত আদালত। শনিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি রাখার পর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ২২ ডিসেম্বর দিন ধার্য করেন। এর আগে, অভিযুক্ত পুনাওয়ালার আইনজীবী এমএস খান তার মক্কেলের জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন যা শুক্রবার সকাল ১০ টায় শুনানি হওয়ার কথা ছিল।অভিযুক্ত আফতাব পুনাওয়ালা, তার লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যার পর এবং তার দেহকে টুকরো টুকরো করার অভিযোগে, শনিবার অভিযুক্তকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতিরিক্ত দায়রা জজ বৃন্দা কুমারীর সামনে হাজির করা হয়।
2022-12-17

