News Flash

  • Home
  • খেলা
  • প্রয়াত খো-খো খেলোয়াড় রাজীব, ক্রীড়া মহলে শোক
Image

প্রয়াত খো-খো খেলোয়াড় রাজীব, ক্রীড়া মহলে শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। মারা গেলো প্রতিভাবান খো খো খেলোয়াড় রাজীব সরকার। শুক্রবার গভীর রাতে ঘুমের মধ্যেই ব্রেইন স্ট্রোক করে। মৃত্যুকালে ওর বয়স হয়েছিলো ১৭ বছর। ২৪ ডিসেম্বর থেকে কলকাতায় অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র খো খো প্রতিযোগিতা। ত্রিপুরা দলে নির্বাচিত হয়েছিলো ওই খেলোয়াড়টি। ওর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ক্রীড়া মহলে। উমাকান্ত কোচিং সেন্টারের ওই খেলোয়াড়টির মৃত্যুতে ভেঙ্গে পড়েন ওই সেন্টারের কোচ মিনতি পাল এবং ছাত্র-‌ছাত্রীরা। এদিন বিকেলে উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে স্মরণসভা করা হয়। এবং শোক জানানো হয়। প্রসঙ্গত:‌ সদ্যসমাপ্ত ক্লাব খো খো আসরে সংহতির হয়ে খেলেছিলো সে। এবং নিজের প্রতিভার প্রতিফলন দেখিয়েছিলো। দিনমুজুর রতন সরকারের এক ছেলে এবং মেয়ের ছোট ছিলো রাজীব।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top