বিগ বাজেটে করিমগঞ্জের লাতু কালিবাড়িতে অনুষ্ঠিত হবে সপ্তশতি মহাযজ্ঞ

করিমগঞ্জ (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : বিগ বাজেটে করিমগঞ্জের শ্রী শ্রী লাতু জয়কালী বাড়িতে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে সপ্তশতি মহাযজ্ঞ । এনিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে । মহাযজ্ঞ নিয়ে গঠন করা হয়েছে ১৭০ সদস্য বিশিষ্ট বিশেষ যজ্ঞ কমিটি । কমিটির মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ।

আগামী ২৮, ২৯ এবং ৩০ শে জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে সপ্তশতি মহাযজ্ঞ । অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৭ শে জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্রা সহ মহাযজ্ঞের গন্ধাধিবাস । ২৮ শে জানুয়ারি রয়েছে বেদপাঠ সহযোগে ধ্বজউত্তলোন, সপ্তশতি মহাযজ্ঞের শুভারম্ভ সহ ভক্তিগীতির আসর । ২৯ শে জানুয়ারী মহাযজ্ঞের পূজাপাঠ সহ রয়েছে পদাবলী কীর্তন । ৩০ শে জানুয়ারী রয়েছে মহাযজ্ঞের পূর্নাহুতি । ৩১ শে জানুয়ারি রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ প্রতিমা নিরঞ্জন ।