নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): মেঘালয়ের চারজন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মেঘালয়ের চার বিধায়ক। এই চারজন বিধায়কের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফেরলিন সাংমা এবং বেনেডিক মারাক এবং তৃণমূল কংগ্রেস থেকে এইচএম শাংপ্লিয়াং। স্যামুয়েল সাংমা একজন নির্দল বিধায়ক।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে এই চারজন মেঘালয়ের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে আস্থা রেখে এই বিধায়করা বিজেপিতে যোগ দিয়েছেন।

