ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ১৪ ডিসেম্বর।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার মধ্য ভুবনবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় প্রাঙ্গনে মোট ১৬টি ইভেন্টের প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মাননীয় বিধায়ক ডা: দিলীপ দাস। বিশেষ অতিথি স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় ও আরও অনেকে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব। পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও সমবেত পি টি প্রদর্শনের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতে সমস্ত খেলোয়াড়দের পক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন কেয়া নাগ। মার্শাল আর্ট প্রদর্শন করে বিদ্যালয়ের কৃতি খেলোয়াড় জাতীয়স্তরে অংশগ্রহনকারী সাগর মিঞা ও শেফালী আক্তার। তাছাড়াও যোগ প্রদর্শিত হয়। সমবেত নৃত্য সকলের মন জয় করে ছাত্রীরা। তারপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড। সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেন। সবশেষে বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত অথিতিরা। ক্রীড়ানুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
2022-12-14

