জম্মু, ৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় বাড়ি পুড়ে আগুনে ঝলসে প্রাণ হারালেন এক মহিলা। শনিবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার টাকি শাহ গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন বছর ৩৫-এর এক মহিলা। মৃত মহিলার নাম-নাসিমা বেগম। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল ও পুলিশ।

