News Flash

  • Home
  • বাণিজ্য
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্যোগে এবার হতে চলেছে  ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’। আয়োজন করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (TFA)।  আগামী ২ ডিসেম্বর ২০২২ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে।

১৯৬৮ সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন  প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (TFA) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এর সদস্য এবং এর চারটি বিভাগ রয়েছে, যেমন – এ, বি, সি  এবং মহিলা , যাদের যথাক্রমে ৮, ১০, ১০ এবং ৮ সদস্য ক্লাব রয়েছে।

‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ হল  ‘এ’ ডিভিশন লিগ টুর্নামেন্ট যেখানে ৮টি সদস্য ক্লাব  ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

এই বছর টুর্নামেন্টটি গৌর চন্দ্র সাহার স্মৃতিতে উৎসর্গ করা হচ্ছে।  গৌর চন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ- সভাপতি। তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সেরও প্রতিষ্ঠাতা। তিনি সবসময় ফুটবলের মতো একটি খেলাকে সম্পূর্ণ ভাবে সব দিক দিয়ে সমর্থন করে গিয়েছেন।

১ ডিসেম্বর, ২০২২ আগরতলা প্রেসক্লাবে  এক অনুষ্ঠানের মাধ্যমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষনা করা হয়। এদিন উপস্থিত সবার সাথে মাঠে কী কী হতে চলেছে সেসব  বিষয় নিয়ে কথা হয়।

 উপস্থিত ছিলেন রতন সাহা (প্যাট্রোন, টিএফএ), প্রণব সরকার (প্রেসিডেন্ট, টিএফএ), অমিত চৌধুরী ( জেনারেল সেক্রেটারি, টিএফএ), অর্পিতা ও রূপক সাহা ( ডিরেক্টর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স)।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার বলেন, “এ বছরের টুর্নামেন্ট ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত।” তিনি আরো বলেন, “বরাবরের মতো, আমরা এমন এক টুর্নামেন্ট উপহার দিতে চলেছি যেখানে শুধু ফুটবলই বিজয়ী হবে।”  তাঁর মতামতকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন রতন সাহা ও অমিত চৌধুরী।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর ডিরেক্টর তথা গৌর চন্দ্র সাহার মেয়ে অর্পিতা সাহা বলেন, “আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা গৌর চন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি এবং খেলার সক্রিয় সমর্থক। তিনি খেলার জন্য যা যা প্রয়োজন ছিল সবটাই করতেন।”  তিনি আরো বলেন, “এবছর গৌর চন্দ্র সাহার স্মৃতিতে এই টুর্নামেন্টটি উৎসর্গ করা হয়েছে। এবার টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ” টুর্নামেন্টের মান বাড়ানোর জন্য এবার  ‘ম্যান অফ দ্য ম্যাচ’, ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’, ‘সেরা উদীয়মান খেলোয়াড়’, সর্বোচ্চ স্কোরার,  টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, ‘সেরা রেফারি’ এবং ‘সেরা কোচ’-কে সংবর্ধনা দেওয়া হবে। তাঁদের সকলের জন্য স্মারক ও নগদ পুরস্কার থাকছে।” তিনি আরো বলেন, ” যে বা যারা সেরা উদীয়মান খেলোয়াড় বা বিজয়ীর তকমা জিতবে তাঁদের কলকাতায় তারকা কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে। একইসঙ্গে কলকাতা ফুটবল লিগের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবার চেষ্টাও করা হবে।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর তরফ থেকে ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’- এ সবার অংশ গ্রহন এর জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top