News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বাড়ছে চুরির ঘটনা, ফের এক বাড়িতে হানা দিয়ে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট
Image

উদয়পুরে বাড়ছে চুরির ঘটনা, ফের এক বাড়িতে হানা দিয়ে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ চোরের উপদ্রবে অতিষ্ঠ উদয়পুরবাসী৷ রাতের আঁধারে নয়৷ এবার দিনের আলোয় চোরের হানা৷ ঘটনা সোমবার উদয়পুর রাজারবাগ দাসপাড়া এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করুণা রানী দাস এর বাড়িতে৷ দিনের বেলাতেও চোরেদের জ্বালায় নাজেহালার সাধারণ মানুষ৷ সোমবার উদয়পুর রাজারবাগ দাসপাড়া এলাকা ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করুণা রানী দাস এর বাড়িতে চোরের দল হানা দিয়ে নিয়ে যায় স্বর্ণালংকার  ও নগদ ৷ জানা যায়  বাড়ির মালিকের অনুপস্থিতিতে সকালবেলার কোন এক সময় চোরের দল এই চুরি কাণ্ড সংঘটিত করে৷ এদিকে বাড়ির মালিক করুণা দেবী বাড়িতে এসে দেখে উনার ঘরের আসবাবপত্র সব লন্ডভন্ড হয়ে রয়েছে৷ বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে৷ খবর দেওয়া হয় আরকেপুর থানায়৷  পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে যায়৷ দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top