News Flash

  • Home
  • দেশ
  • ১ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবন
Image

১ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবন

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.) : আগামী ১ ডিসেম্বর থেকে গেজেটেড ছুটির দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন পরিদর্শন ছাড়াও রাষ্ট্রপতি ভবন যাদুঘর এবং গার্ড পরিবর্তনের অনুষ্ঠানও দেখতে পাওয়া যাবে।

সোমবার রাষ্ট্রপতি ভবন একটি বিবৃতি জারি করে বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি ভবন সপ্তাহে পাঁচ দিন জনসাধারণের দেখার জন্য খোলা থাকবে। গেজেটেড ছুটির দিন ছাড়া বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করা যেতে পারে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার পাঁচটি স্লটে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করা যাবে। দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে লাঞ্চের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দর্শকরা অনলাইনে তাদের স্লট বুক করতে পারেন।
রাষ্ট্রপতি ভবন পরিদর্শন ছাড়াও মঙ্গলবার থেকে রবিবার সপ্তাহে ছয় দিন রাষ্ট্রপতি ভবন যাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করতে পারে। প্রতি শনিবার সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনের চত্বরে চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান দেখতে পারবেন মানুষ। ।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top