ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। জাতীয় কুংফু প্রতিযোগিতা এবছর হবে উত্তর প্রদেশের লখনৌতে। ১৯-২২ নভেম্বর হবে ১৪ তম ওই আসর। তাতে অংশ নিতে বুধবার সকালের ট্রেণে রওয়ানা হচ্ছে ত্রিপুরা দলের খেলোয়াড়রা। ১৫ সদস্যের ত্রিপুরা দল আসরে অংশ নেবে, রাজ্য সংস্থার সচিব রাজেশ দেববর্মা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি আশা করেন, আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। এবং পদক জয় করেই ফিরবে। ত্রিপুরা দল: এডইন দেববর্মা, সাহিল দেববর্মা, সিদ্ধার্থ দেববর্মা, সুদীপ ভৌমিক, আগস্ট দেববর্মা, জোষেফ দেববর্মা, অমিত দেববর্মা, সমরেশ দেববর্মা, আমচাই দেববর্মা,দিয়া দে, চারে দেববর্মা, আহানি দেববর্মা, স্বরূপা শীল, চন্দমিতা রায় এবং সঞ্চিতা দেবনাথ।
2022-11-15

