নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রায় এখন ব্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী দিনেও ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকবেন তিনি। আর তাই এবার সংসদের শীতকালীন অধিবেশনে যোগ নাও দিতে পারেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রার মহারাষ্ট্র পর্বে হাঁটছেন রাহুল গান্ধী।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তিনি ভারত জোড়ো যাত্রা এড়িয়ে যাবেন না। প্রসঙ্গত, ৬০-দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে ভারত জোড়ো যাত্রার।

