News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচল নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের পর আজ প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা
Image

হিমাচল নির্বাচন : মনোনয়ন প্রত্যাহারের পর আজ প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা

সিমলা, ২৯ অক্টোবর (হি.স.) : আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের আজ শনিবার শেষ দিন। বিকাল ৩টার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর রাজ্য নির্বাচন দফতরও নির্বাচনী প্রতীক বরাদ্দ করবে।

রাজ্যের ৬৮ টি বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরে, ৫১৬ প্রার্থীর মনোনয়ন সঠিক পাওয়া গেছে। মনোনয়ন প্রত্যাহারের পরই স্পষ্ট হবে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। বিজেপি ও কংগ্রেসের অনেক নেতা টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এই বিদ্রোহীদের রাজি করার দায়িত্ব দলগুলোর সিনিয়র নেতাদের ওপর। যদিও বিজেপির সভাপতি জেপি নড্ডা নিজে বিজেপি থেকে এবং কংগ্রেসের রাজ্য ইনচার্জ রাজীব শুক্লা বিদ্রোহীদের রাজি করাতে ব্যস্ত রয়েছেন।
কুল্লু সদর আসন থেকে নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করা বিজেপির প্রবীণ ও প্রাক্তন সাংসদ মহেশ্বর সিংকে রাজি করাতে দলীয় নেতৃত্ব সফল হয়েছে। একইভাবে চিন্তপূর্ণি বিধানসভা কেন্দ্রের বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী কুলদীপ কুমারকেও রাজি করেছে কংগ্রেস। দল কুলদীপ কুমারকে বিধানসভা নির্বাচনের সহ-প্রচার প্রধান হিসাবে নিযুক্ত করেছে।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top