News Flash

Image

ছুরিকাহত নয় রেলের ধক্কায় আহত হয় গোপাল নমঃ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ গত ২৬ অক্টোবর ইচা বাজারস্থিত রেল লাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় গোপাল নম নামে এক ব্যক্তি৷ আহত গোপাল নমর বাড়ি ইচা বাজার শ্রী পল্লী এলাকায়৷ গোপাল নমর বাবা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়ে ছিলেন  এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় গোপাল নমকে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়৷ তারপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তবে অভিযোগ ওঠে  গত বুধবার রাতে ইচা বাজার এলাকায় আর্থিক  লেনদেনকে কেন্দ্র করে গোপাল নমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত নামে দুই যুবক৷ অভিজিৎ দেবের নিকট ৩০০ টাকা পাওনা ছিল গোপাল নম৷ অভিজিৎ-এর নিকট পাওনা টাকা চাওয়ার পর অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত তাকে ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করে  বলে অভিযোগ৷ আহত গোপাল নম-র পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই যুবককের বিরুদ্ধে এডি নগর থানায় মামলা দায়ের করা হয়৷ এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সোচ্চার হয় এলাকার একদল যুবক৷ তাদের বক্তব্য এই ঘটনায়  অভিজিৎ দেব ও বাপ্পি দাশগুপ্ত মিথ্যা ফাঁসানো হয়েছে৷ গোপাল নম ঘটনার দিন রাতে নেশা গ্রস্থ অবস্থায় ছিল৷ মালগাড়ির ধাক্কায় আহত হয়৷ পুরো ঘটনার সুষ্ঠ তদন্ত করার দাবি জানান তারা৷ সেদিকে রেল গেইটের দায়িত্বে থাকা রেল কর্মীর বক্তব্যে বিষয়টি স্পষ্ট বলেও দাবি করেন তারা৷

Releated Posts

শ্রী কৃষ্ণ মিশন স্কুলে শিশু নিগ্রহ ও অভিভাবক হেনস্থার অভিযোগ, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষার অধিকর্তার হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১১ এপ্রিল: আগরতলার শ্রী কৃষ্ণ মিশন স্কুলের নার্সারি বিভাগে শিশুদের ওপর নিগ্রহ, পেশাগত অসদাচরণ এবং অভিভাবকদের সঙ্গে…

ByByNews Desk Apr 11, 2026

ঊনকোটিতে ২৬টি অতি স্পর্শকাতর বুথ, কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি সম্পূর্ণ: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় জোরকদমে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্রামগঞ্জে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ, রাজনৈতিক উত্তেজনা তীব্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল সিপাহীজলা জেলায়। অভিযোগ, বিজেপির এক…

ByByNews Desk Apr 11, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে সিপাহীজলায় ১৬৩ ধারা জারি, একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top