News Flash

  • Home
  • দিনের খবর
  • “প্রশাসন বলে কিছু নেই, এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই“, তোপ দিলীপের
Image

“প্রশাসন বলে কিছু নেই, এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই“, তোপ দিলীপের

খড়গপুর, ২৮ অক্টোবর (হি. স.) : প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন তৃণমূল সামলাতেই ব্যস্ত। এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই।” শুক্রবার খড়গপুর থেকে এই ভাষাতেই শাসক দলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

ঝড়খালির বিজেপির মণ্ডল সভাপতিকে ধরে বুধবার রাতে মারধরের ঘটনায় থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, ”সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের হিংসা চলছে। তৃণমূলে নিজেদের মধ্যে হচ্ছে। যেখানে বিজয়া সম্মিলনী হচ্ছে সেখানে মারামারি হচ্ছে। পার্টি, পার্টির মধ্যে গোষ্ঠী কলহ, বোম বন্দুক গুলি চলছে। মারপিট হচ্ছে। পুলিশ গিয়ে ঠেকাচ্ছে। বাকিদের তো আছেই। আর আমাদের উপরে অত্যাচার লাগাতার চলতেই থাকে। প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন তৃণমূল সামলাতেই ব্যস্ত। এটা আরও বাড়বে, এদের কোন কন্ট্রোল নেই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন দলীয় নেতাকে দেখতে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর ওপর যেভাবে শাসকদলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে তাতে আমরা মনে করছি পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের আবহ ফের রাজ্যে তৈরি করতে চাইছে তৃণমূল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অগ্নিমিত্রার হুঁশিয়ারি, তৃণমূল যদি ভাবে সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করবে তবে বিজেপি সব ধরনের প্রতিরোধ করতে প্রস্তুত আছে।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top