News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা কমে ৩.৫ ডিগ্রি
Image

আগামী ২৪ ঘন্টা শুষ্ক থাকবে জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা কমে ৩.৫ ডিগ্রি

শ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ঠাণ্ডা বেশ ভালোই মালুম হচ্ছে, ওঠানামা করছে তাপমাত্রার পারদ। জম্মু হোক অথবা শ্রীনগর, লেহ হোক অথবা লাদাখ জম্মু ও কাশ্মীরের নানা স্থানে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে ঠাণ্ডা। তাপমাত্রার পারদ কমছে কাশ্মীরের বিভিন্ন জেলায়। এমতাবস্থায় স্থানীয় আবহাওয়া দফতর জানাল, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এমনই আবহাওয়া থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও।

শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ১.৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ৩.৯ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ১.৮ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ও কাটরায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top