News Flash

Image

রাজ্যকে কটাক্ষ বিরোধী দলনেতার

দক্ষিণ ২৪ পরগণা, ২৬ অক্টোবর (হি. স.) : সোনারপুরের রাধানগরে স্থানীয় ক্লাবের উদ্যোগ রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে শব্দবাজি বন্ধ হলেও বোমাবাজি বন্ধ হয়নি বলে অভিযোগ তাঁর।

পাশাপাশি এনসিসি ফান্ড বন্ধ নিয়ে রাজ্য সরকারকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “শুধু এনসিসি ফান্ড নয়, আরও অনেক কিছুর ফান্ড বন্ধ আছে। সিভিল ডিফেন্সের কর্মীরা ৬ মাস ধরে বেতন পাচ্ছে না৷ প্রধানমন্ত্রীর পাঁচ কিলো চাল ছাড়া আর কোথায় কী পাচ্ছে? আর কিছুদিন পরে সরকারি কর্মীদের বেতন দিতে পারবে না।”

ডিএলএড কলেজে ভর্তি নিয়ে কমিশনের প্রশ্নের জবাবে ৭৫/২৫ শতাংশ ভাগ আছে বলে তিনি অভিযোগ করেন। “২৫ শতাংশ মানিক ভট্টাচার্য পেতেন ও ৭৫ শতাংশ শান্তিনিকেতনে যেত”, দাবি শুভেন্দুবাবুর।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top