News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে দুদিনের সফরে প্রধানমন্ত্রী, গান্ধীনগরে ডিফেন্স এক্সপোর উদ্বোধন করবেন
Image

গুজরাটে দুদিনের সফরে প্রধানমন্ত্রী, গান্ধীনগরে ডিফেন্স এক্সপোর উদ্বোধন করবেন

গান্ধীনগর, ১৯ অক্টোবর (হি. স.) : গুজরাটের রাজধানী গান্ধীনগরে বুধবার থেকে শুরু হবে প্রতিরক্ষা প্রদর্শনীর ১২তম সংস্করণ। এটি ভারতের সবচেয়ে বড় ডিফেন্স এক্সপো। এর থিম ‘পাথ টু প্রাইড’। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, ১৯ ও ২০ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ১৫ হাজার ৬৭০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। বুধবার তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফএক্সপো ২০২২-র উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অব এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ২০ তারিখে তিনি গুজরাট থেকেই সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভ্যারায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি।

গুজরাটের পরই ২১ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন উত্তরাখণ্ড সফরে। সেখানে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি-দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন তিনি। ২২ অক্টোবর উত্তরাখণ্ড সফর সেরে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর থেকে শুরু হবে উত্তর প্রদেশ সফর। অযোধ্যার রামলালার দর্শন ও পুজোপাঠ সেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন ও দীপাবলির উত্সটবে যোগদান করবেন মোদী। দীপাবলির দিনই অযোধ্যার শ্রীরামের রাজ্য-অভিষেক হবে। এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সরায়ূ নদীতে আরতি দেখে, উত্তর প্রদেশে আয়োজিত বিশাল দীপোৎসবেও অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top