নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ অভিনব পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক পাচারকারী সহ গাঁজা৷ ঘটনা মঙ্গলবার দুপুরে তেলিয়ামুড়ার ত্রিশাবাড়িস্থিত রেল স্টেশন এলাকায়৷
তেলিয়ামুড়া থানার এস.আই সমরেশ চাকমা জানান তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ণ এলাকায় এক মহিলা সন্দেহ মূলক ভাবে ঘুরাঘুরি করছে৷ সেই সংবাদের ভিত্তিতে পুলিশ রেল স্টেশনে ছুটে যায় এবং বিহারের বাসিন্দা সুনিতা দেবী নামে এক মহিলাকে সন্দেহ জনক আটক করে৷ পরে মহিলার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে মোট চার প্যাকেটে প্রায় ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷ জানা যায় গাঁজাগুলো আগরতলার কোন এক জায়গা থেকে নিয়েছে ধৃত সুনিতা দেবি৷ বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজাগুলি৷
2022-10-11

