News Flash

  • Home
  • খেলা
  • Football:সি-ডিভিশন লিগ ফুটবলে ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন
Image

Football:সি-ডিভিশন লিগ ফুটবলে ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন

ব্লাডমাউথ – ২

বিবেকানন্দ – ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। প্রথমে আক্রমণাত্মক। পরে

গোল করে এগিয়ে থেকে আবার রক্ষণাত্মক স্টাইলে খেলা। দুর্দান্ত খেলে ব্লাড মাউথ সুপার লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। হারিয়েছে বিবেকানন্দ ক্লাবকে। আর এই জয়ের সুবাদে ব্লাড মাউথ ক্লাব এবারের মতো সি ডিভিশন ঘরোয়া ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। এর সৌজন্যে আগামী বছর দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়ে গেল। এডি নগর পুলিশ মাঠে বেলা একটায় সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্লাড মাউথ ক্লাব ও বিবেকানন্দ ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল। স্লোগান ছিল জিতলে চ্যাম্পিয়ন, হারলে রানার্স অনিশ্চিত। হলোও তাই। দুই-শূন্য গোলে জয় ছিনিয়ে ব্লাড মাউথ সি-ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন-এর শিরোপা জিতে নিয়েছে। পক্ষান্তরে লিগ পর্যায়ে অপরাজিত এবং সুপার লিগে জয় দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত বিবেকানন্দ ক্লাব ১০ দলীয় সি-ডিভিশন ক্লাব লীগে আসরে তৃতীয় শীর্ষেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় ব্লাড মাউথের প্রণব সরকার প্রথম গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় ইমরান হোসেনের গোল ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে। বিবেকানন্দ ক্লাবের ছেলেরা প্রতিরোধ এবং গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। উপরন্ত খেলার প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের উত্তেজনাপূর্ণ খেলায় বডি কন্টাক্ট একটু বেশিই হয়েছে। স্বাভাবিক কারণে রেফারি দুই দলের পাঁচ জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, বিপ্লব কুমার সিংহ এবং শিবজ্যোতি চক্রবর্তী।

*সি-ডিভিশন, সুপার লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

ব্লাডমাউথ    ৩   ২    ১    ০   ৬-২   ৭

ভারতরত্ন      ৩   ১    ২    ০   ৫-৪   ৫

বিবেকানন্দ   ৩   ১    ১    ১    ৩-৪  ৪

সাই স্যাগ      ৩   ০    ০   ৩   ২-৬   ০

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top