News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের উপকূলরেখাকে ভারতের সমৃদ্ধির প্রবেশদ্বার করার জন্য প্রয়াসরত সরকার : প্রধানমন্ত্রী
Image

গুজরাটের উপকূলরেখাকে ভারতের সমৃদ্ধির প্রবেশদ্বার করার জন্য প্রয়াসরত সরকার : প্রধানমন্ত্রী

ভাবনগর, ২৯ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের উপকূলরেখাকে ভারতের সমৃদ্ধির প্রবেশদ্বার করার জন্য প্রয়াসরত সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের ভাবনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা কয়লা টার্মিনালের নেটওয়ার্ক তৈরি করে শিল্পের চাহিদা মেটাতে বেশ কিছু উপকূলীয় শিল্প গড়ে তুলেছি। সরকার নিরন্তর মৎস্য চাষের উন্নয়ন করেছে। গুজরাটের উপকূলরেখা রফতানি ও আমদানির জন্য দায়বদ্ধ, কর্মসংস্থান সৃষ্টিকারী।”

প্রধানমন্ত্রী বলেছেন, ভাবনগর সমুদ্রের তীরে অবস্থিত একটি জেলা। দেশের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে গুজরাটে। কিন্তু স্বাধীনতার পর কয়েক দশক ধরে উপকূলীয় উন্নয়নে মনোযোগ না দেওয়ায় বিশাল এই উপকূলরেখা মানুষের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিগত দুই দশকে আমরা গুজরাটের উপকূলরেখাকে ভারতের সমৃদ্ধির প্রবেশদ্বার করার জন্য আন্তরিক প্রচেষ্টা করেছি। আমরা গুজরাটে অনেক বন্দর উন্নয়ন করেছি, অনেক বন্দরকে আধুনিক করেছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, বর্তমানে গুজরাটের উপকূলরেখা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে, পাশাপাশি দেশের আমদানি ও রফতানিতে বড় ভূমিকা পালন করছে। এখন গুজরাটের উপকূলরেখা নবায়নযোগ্য শক্তি এবং হাইড্রোজেন ইকোসিস্টেমের সমার্থক হিসাবে আবির্ভূত হচ্ছে। ভাবনগরের এই বন্দরটি আত্মনির্ভর ভারত গড়তে বড় ভূমিকা পালন করবে এবং এখানে শত শত নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গুদামজাতকরণ, পরিবহন ও লজিস্টিকস সংক্রান্ত ব্যবসার সম্প্রসারণ হবে।”

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top