News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Akasa Air:আগরতলা থেকে বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে আকাসা এয়ার ২১ অক্টোবর থেকে বিমান পরিষেবা শুরু করছে
Image

Akasa Air:আগরতলা থেকে বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি রুটে আকাসা এয়ার ২১ অক্টোবর থেকে বিমান পরিষেবা শুরু করছে

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : আগরতলা, গুয়াহাটি থেকে বেঙ্গালুরু রুটে বিমান পরিষেবা চালু করছে আকাসা এয়ার। আগামী ২১ অক্টোবর থেকে ওই পরিষেবা শুরু হতে চলেছে। তাতে, স্বাভাবিকভাবেই ত্রিপুরার যাত্রীরা উপকৃত হবেন।

আগরতলা থেকে বর্তমানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ফ্লাই বিগ বিমান পরিষেবা দিচ্ছে। ইন্ডিগো-র সবচেয়ে বেশি সংখ্যায় বিমান আগরতলায় উঠা-নামা করছে। ত্রিপুরা সরকার বিমানের জ্বালানিতে ভ্যাট কমিয়ে ১ শতাংশ করেছে। মূলত, বিমান সংস্থাগুলিকে আকৃষ্ট করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার। কিন্তু, এখনো পর্যন্ত তেমন সাড়া পাওয়া যায়নি।

সম্প্রতি দেশে বিমান পরিষেবা আকাসা এয়ার যুক্ত হয়েছে। বিভিন্ন রুটে ইতিমধ্যেই তারা পরিষেবা শুরু করেছে। উত্তর-পূর্বাঞ্চলের দিকেও তারা নজর দিয়েছে। আগরতলা এবং গুয়াহাটি-কে যুক্ত করে তারা বেঙ্গালুরু পর্যন্ত বিমান পরিষেবা দেবে।সংস্থার সদ্য ঘোষিত সময় সূচী অনুযায়ী আগামী ২১ অক্টোবর থেকে প্রতিদিন একটি বিমান আগরতলা থেকে বেঙ্গালুরু ভায়া গুয়াহাটি উভয়দিকে যাতায়াত করবে। দুপুর ২টা ৫৫ মিনিটে রওনা দিয়ে ওই বিমান সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেঙ্গালুরু বিমান বন্দরে অবতরণ করবে। মাঝে গুয়াহাটি বিমানবন্দরে নামবে ওই বিমান। বিকেল চারটায় গুয়াহাটি বিমান বন্দরে অবতরণ করে বিকেল ৪টা ৪৫ মিনিটে বেঙ্গলুরুর উদ্দেশ্যে ওই বিমান উড়ে যাবে। নতুন একটি সংস্থার বিমান পরিষেবা যুক্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই যাত্রীরা উপকৃত হবেন। 

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top