RCC:রবিবার থেকে সুপার লিগ, নিয়ম রক্ষার ম্যাচে শনিবার আরসিসি – আনন্দভবন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল এনএসআরসিসি খেলবে আনন্দ ভবনের বিরুদ্ধে। চলতি টুর্নামেন্টে দু’দলের কেউ এ পর্যন্ত জয়ের স্বাদ পায়নি। তবে আগামীকালের ম্যাচে জয়ী হলেও সুপার লিগে খেলার কোন সম্ভাবনা নেই। কেননা সুপার লীগের চার দল ইতিমধ্যে টিকিট কেটে নিয়েছে। সুপার লিগের ক্রীড়া সূচিও তৈরি হয়েছে। টিএফএ আয়োজিত সি-ডিভিশন ক্লাব ফুটবলের সুপার ফোর-এর খেলা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। চার দলীয় সুপার লিগের খেলা তিনদিন, ২৫, ২৭ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন দুটো করে মোট ছটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গ্রুপ লীগের খেলা থেকে চারটি দল সুপার লিগের জন্য ছাড়পত্র অর্জন করে নিয়েছে। গ্রুপ-এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন বিবেকানন্দ ক্লাব এবং গ্রুপ রানার্স ব্লাডমাউথ ক্লাব সুপার লিগে খেলবে। গ্রুপ-বি থেকে ভারতরত্ন সংঘ গ্রুপ চ্যাম্পিয়ন এবং সাই স্যাগ গ্রুপ রানার্স এর স্বীকৃতি পেয়ে সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। সুপার লিগের প্রতিটি খেলাই হবে এডি নগর পুলিশ মাঠে। ২৫ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। বিকেল তিনটায় ভারতরত্ন সংঘ খেলবে ব্লাডমাউথের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। বিকেল তিনটায় ব্লাড মাউথ ক্লাব খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর বেলা একটায় বিবেকানন্দ ক্লাব খেলবে ব্লাডমাউথের বিরুদ্ধে। বিকেল তিনটায় ভারতরত্ন সংঘ খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। প্রতিটি খেলা-ই হবে লিগ রুলস অনুযায়ী।

*সি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

।। গ্রুপ-এ।।

বিবেকানন্দ   ৪   ৪    ০    ০    ৯-২  ১২

ব্লাডমাউথ    ৪   ২    ১    ১   ১০-৩   ৭

স্কাইলার্ক     ৪   ১    ১    ২   ১০-৯   ৪

আরসিসি     ৩   ০    ২    ১    ৩-৪   ২

আনন্দ ভবন  ৩   ০    ০    ৩  ৩-১৭   ০

।। গ্রুপ-বি।।

ভারতরত্ন      ৪   ৩    ০    ১   ২১-৬   ৯

সাই স্যাগ      ৪   ৩    ০    ১   ১৮-৫   ৯

উমাকান্ত      ৪   ২    ১    ১    ৭-৮   ৭

আমরা ক’জনা ৪   ১    ১    ২ ৭-১৪   ৪

ইউবিএসটি    ৪   ০    ০    ৪   ২-২২   ০