অত্যন্ত দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের পেয়ে ধন্য ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ইঞ্জিনিয়ার দিবসে দেশের সমস্ত ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানালেন, অত্যন্ত দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের পেয়ে ধন্য ভারত। তিনি আরও জানান, দেশ নির্মাণে অমূল্য অবদান রাখছেন আমাদের ইঞ্জিনিয়াররা।

প্রতিবছর ভারতে ১৫ সেপ্টেম্বর দিনটি প্রকৌশলী দিবস হিসেবে পালিত হয়। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “প্রকৌশলী দিবসে সমস্ত ইঞ্জিনিয়ারদের হার্দিক শুভেচ্ছা। অত্যন্ত দক্ষ ও মেধাবী প্রকৌশলীদের পেয়ে ধন্য ভারত, যাঁরা দেশ নির্মাণে অমূল্য অবদান রাখছেন। আমাদের সরকার আরও ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ-সহ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে কাজ করছে।” টুইট করে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইঞ্জিনিয়ার্স দিবসে আমরা এম. ভিসভেসভারায়ার অসাধারণ অবদানকে স্মরণ করছি।