News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:উকাপাস্ব পরিষদের সিইএম দেবোলালের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিজনক পোস্ট, গ্রেফতার যুবক
Image

Assam:উকাপাস্ব পরিষদের সিইএম দেবোলালের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিজনক পোস্ট, গ্রেফতার যুবক

হাফলং (অসম), ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসার বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে গ্রেফতার হয়েছে এক যুবক। হাফলং সরকারি হাসপাতালের কর্মী উত্তম পালের ছেলে অনন্ত পাল ডুঙ্গেল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বানিয়ে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসার বিরুদ্ধে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিল। আজ বৃহস্পতিবার অনন্ত পাল ডুঙ্গেল নামের ওই যুবককে গুয়াহাটিতে তার নিজের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে হাফলঙে নিয়ে এসেছে ডিমা হাসাও পুলিশ।

বৃহস্পতিবারই অনন্ত পাল ডুঙ্গেলকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া জানিয়েছেন, অনন্ত পাল ডুঙ্গেল নামের যুবক গত ৬ সেপ্টেম্বর তার নিজের ফেসবুক প্যাজে একটি ভিডিও তৈরি করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসার বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে। তার পর এই ফেসবুক পোস্ট দেখে হাফলং পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে আজ ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার এবং ডিএসপি সদরের সহযোগিতায় হাফলং পুলিশ অনন্ত পাল ডুঙ্গেলকে গুয়াহাটিতে তার নিজের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে হাফলং নিয়ে এসেছে, জানিয়েছেন ওসি রঞ্জিত শইকিয়া।

Releated Posts

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top