News Flash

  • Home
  • দেশ
  • রংয়ের মিস্ত্রি থেকে বিলাসবহুল রিসর্টের মালিক, ধৃত দালাল প্রসন্নর উত্থানে হতবাক সিবিআই
Image

রংয়ের মিস্ত্রি থেকে বিলাসবহুল রিসর্টের মালিক, ধৃত দালাল প্রসন্নর উত্থানে হতবাক সিবিআই

কলকাতা, ২৭ আগস্ট (হি. স.): এককালে রংয়ের মিস্ত্রি ছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সওয়া প্রসন্নকুমার রায়। পরে রংয়ের ঠিকাদারি ব্যবসা শুরু করেন। আচমকাই গাড়ি ভাড়া দেওয়ার একটি সংস্থার মালিক হয়ে বসেন তিনি। সেখান থেকে শুরু হয় বিলাসবহুল রিসর্টের ব্যবসা। নারকেলডাঙায় একটি টালির চালের ঘরে থাকতেন প্রথম জীবনে। সেখান থেকে ধীরে ধীরে উত্থান।

প্রদীপকুমার সিনহার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে দ্বিতীয় দালাল প্রসন্নকুমার রায়। তাঁর বিষয় সম্পত্তি খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ সিবিআই গোয়ান্দাদের। সূত্রের খবর, ভাড়ার গাড়ি খাটানোর একটি সংস্থা রয়েছে প্রসন্নর নামে।

সল্টলেকের জিডি ব্লকে একটি অফিসও রয়েছে এই সংস্থার নামে। সেখান থেকেই কী টাকার লেনদেন হত? এদিকে প্রসন্নর ফেসবুক প্রোফাইল ঘেঁটেও তার বিলাসহুল জীবনযাত্রা এবং একাধিক কারবার সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, রাজারহাট-নিউটাউন এলাকায় একের পর এক অভিজাত রিসর্ট রয়েছে তাঁর। কেবলমাত্র এ শহরই নয়, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলেও রিসর্ট রয়েছে প্রসন্নর। এছাড়াও তাঁর একাধিক জমির হদিশ মিলেছে বলে খবর। কী ভাবে একজন সাধারণ রংয়ের মিস্ত্রির এত বিপুল সম্পত্তি থাকতে পারে, তা যাচাই করতেই তৎপর সিবিআই।

Releated Posts

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top