চেন্নাই থেকে দুবাইগামী বিমানে বোমার হুমকি! তল্লাশিতে মিলল না কিছুই

চেন্নাই, ২৭ আগস্ট (হি.স.): বিমানে বোমা রাখা আছে, এই বার্তার হুমকি ফোন নিয়ে চাঞ্চল্য ছড়াল চেন্নাই থেকে দুবাইগামী বিমানে। চেন্নাই থেকে দুবাইগামী একটি বেসরকারী সংস্থার বিমানে বোমা রাখা আছে, এই মর্মে ফোন আসে পুলিশ কন্ট্রোল রুমে। বিমানটি শনিবার সকাল ৭.২০ মিনিট নাগাদ রওনা হওয়ার কথা ছিল। পুলিশ ফোনটির উৎস জানতে তদন্ত শুরু করেছে।

পুলিশ কন্ট্রোল রুমে আসা বেনামী ফোনকলের পরে, ইন্ডিগোর ওই বিমানে কোনও বিস্ফোরক পদার্থ রয়েছে কি-না তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা পুঙ্খানুপুঙ্খ চেক করা হয়। কিন্তু ওই বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিমানটি ছাড়তে দেরি হওয়ার কারণে প্রায় ১৭০ জন যাত্রী এবং ক্রু সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।