নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ আগরতলায় পর্যন্ত রাজপ্রাসাদের সামনে মঙ্গলবার ভারত ছাড়ো দিবসে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন৷ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক দিনে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে৷
আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলায় পর্যন্ত রাজপ্রাসাদের সামনে এদিন প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হয়৷ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের রাজ্য সভাপতি বলেন কেন্দ্রীয় সরকার যে শিক্ষানীতি গ্রহণ করেছে সেই শিক্ষা নীতি বাতিল করতে হবে৷ কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি বাতিলসহ সাত দফা দাবিতে তারা আন্দোলন কর্মসূচি সংঘটিত করেন৷ সরকার অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷
2022-08-09

