নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ স্ত্রী বাপের বাড়ি থেকে এসে উদ্ধার করল স্বামীর পচাগলা মৃতদেহ৷ মৃত ব্যাক্তির মিঠুন শীল৷ তার বাড়ি সাতচাঁদ ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েত এলাকার৷ মৃত্যুর কারন নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা৷
ঘটনার বিবরণে জানা যায়, মিঠুন শীল গত ১০ বছর আগে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়৷ মিঠুন শীলের পিতা মধুসূদন শীল জানান বৈবাহিক জীবনের ১০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক ছিল না৷ মিঠুন শীলের স্ত্রীর সাথে পর পুরুষের সম্পর্ক ছিল বলেও অভিযোগ৷ গত মঙ্গলবার তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখতে পেয়েছেন৷ তার স্ত্রী বাপের বাড়ি গেছিল৷ ২ দিন ধরে কোনো যোগাযোগ ছিল না বলে দাবি স্ত্রীর৷ শুক্রবার রাতে বাড়িতে এসে মিঠুন শীলের স্ত্রী মিঠুন শীলকে ডাকাডাকি করলেও দরজা না খোলাতে দরজা ভেঙে ঘরে ঢুকলে তার মরদেহ উদ্ধার হয় খাটের উপর থেকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাব্রুম থানার পুলিশ৷ এদিকে মিঠুন শীলের পিতা মধুসূদন শীল এর বক্তব্য তার ছেলেকে খুন করা হয়েছে৷ তিনি তার বিচারের আশায় থানায় মামলা দায়ের করেছেন৷ এখন দেখার পুলিশ এই মৃত্যুর কিনারা করতে পারে কিনা৷
2022-07-23

