লখনউ, ১০ জুলাই ( হি.স.) : রবিবার সকালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, ঘটনাটি নাখাসা এলাকার সম্বল-হাসানপুর সড়কে ঘটে। দুটি বাইকে তিনজন করে আরোহী ছিল। মৃতদের নাম পুষ্পেন্দ্র (২৪), উমেশ (২৫), সুরেন্দ্র (২৬) এবং যোগেশ (২৫)৷ পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
2022-07-10

