Sujit Bose:দমকলমন্ত্রী সুজিত বসু অসুস্থ

কলকাতা,১০ জুলাই (হি. স.):হঠাৎই অসুস্থ দমকলমন্ত্রী সুজিত বসু । শনিবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করা হয় শহরের এক বেসরকারি হাসপাতালে । আগের থেকে কিছুটা সুস্থ দমকলমন্ত্রী সুজিত বসু রবিবার এমনটাই খবর হাসপাতাল সূত্রে ।

হাসপাতাল সূত্রে খবর, শনিবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করছিলেন সুজিত বসু । এমনকি তার পেটের সমস্যাও দেখা দেয় । যদিও তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করেছিলেন । রাতে সমস্যা বাড়তেই তড়িঘড়ি মন্ত্রীকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেয় পরিবার । শনিবার রাত প্রায় তিনটে নাগাদ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন সুজিত বসু । রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাবেন দমকল মন্ত্রী । তবে, আপাতত কয়েকটা দিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে ।