News Flash

  • Home
  • দেশ
  • Arrested:নকশালবাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২
Image

Arrested:নকশালবাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার ২

নকশালবাড়ি, ১০ জুলাই (হি.স.):  নকশালবাড়ির   খালপাড়া মাঠ থেকে দশ গ্রাম ব্রাউন সুগার সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃত দু’জনেই খালপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে খালপাড়াতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃতরা ব্রাউন সুগার বিক্রি করতে খালপাড়া মাঠেই দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা পায় পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম সন্নু সিংহ (২৬) এবং পূর্ণ লাল সিংহ (৩৯)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায়। সেইসময় ব্রাউন সুগারের ক্রেতা-বিক্রেতা উভয়কেই ধরা হয়। তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে মোট দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।  তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top