News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yashwant Sinha: ১৭ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি, মনোনয়নপত্র জমা দিলেন যশবন্ত সিনহা
Image

Yashwant Sinha: ১৭ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি, মনোনয়নপত্র জমা দিলেন যশবন্ত সিনহা

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধী নেতৃত্বের উপস্থিতিতিতে মনোনয়ন পত্র পেশ করেছেন যশবন্ত সিনহা। এদিন সকালে নয়ডার বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন যশবন্ত সিনহা। সংসদ ভবনে এসে পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এনসিপি প্রধান শরদ পওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহ, সিপিআই (এম)-এর সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ। তাঁদের উপস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। মোট ১৭ বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা এদিন যশবন্তের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানাল কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। যশবন্তের মনোনয়ন-পর্বে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও। উল্লেখ্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী কাকে করা হবে এ নিয়ে বিরোধীদের বৈঠক ডেকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই বৈঠকে কংগ্রেস যোগ দেওয়ায়, তারা থাকবে না বলে জানিয়েছিল টিআরএস। কেসিআর বলেছিলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসার কোনও প্রশ্নই নেই।’’ বৈঠকে না থাকলেও শেষ পর্যন্ত বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকেই সমর্থন জানাল তাঁর দল। এনডিএ শিবিরে রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন দ্রৌপদী মুর্মু, তিনি ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফল ঘোষণা করা হবে।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top