News Flash

  • Home
  • দেশ
  • Yashwant Sinha :রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি
Image

Yashwant Sinha :রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি

নয়াদিল্লি, ২২ জুন ( হি. স.) : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করবে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মূর্মুকে এনডিএ রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। তেলেঙ্গানার ক্ষমতাসীন টিআরএস একটি আনুষ্ঠানিক বিবৃতিতে যশবন্ত সিনহাকে সমর্থন ঘোষণা করেছে। এখনও পর্যন্ত বিরোধীদের সভা এড়িয়েছিল টিআরএস।

জুলাইয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মঙ্গলবার বৈঠকে বসেন বিরোধী দলগুলো। যদিও এই বৈঠকে টিআরএস যোগ দেয়নি। টিআরএস সভাপতি কেসিআর গত ১৫ জুন তৃণমূল কংগ্রেস প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে দূরে ছিলেন।
টিআরএস–এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলগুলির প্রার্থী যশবন্ত সিনহার নাম চূড়ান্ত করার সঙ্গে সঙ্গে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টিআরএস নেতা বলেন, সিনহাকে সমর্থন করার সবচেয়ে বড় কারণ হল তিনি নরেন্দ্র মোদীর অর্থনৈতিক নীতির কঠোর সমালোচক ছিলেন।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top