News Flash

  • Home
  • দিনের খবর
  • Ashok Gehlot: হিন্দুত্বের নামে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি : অশোক গেহলট
Image

Ashok Gehlot: হিন্দুত্বের নামে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি : অশোক গেহলট

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট।

বুধবার বিজেপিকে নিশানা করে অশোক গেহলট বলেছেন, হিন্দুত্বের নামে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, “হিন্দুত্বের নামে দেশে গণতন্ত্র খর্ব করা হচ্ছে, মানুষ এখন বুঝতে পারছে না, পরে আফসোস করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক এবং অর্থনীতি দুর্বল, সেই সময় এই সমস্ত মানুষজন (বিজেপি) ঘোড়া-কেনাবেচা করছে এবং সরকারের পতন ঘটাচ্ছে।”
মহারাষ্ট্র রাজনৈতিক সঙ্কট প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরও বলেছেন, “তাঁরা সমস্ত কিছু নিয়ে রসিকতা করেছে। তাঁরা ষড়যন্ত্র চালাচ্ছিল এবং প্রথম থেকেই মহারাষ্ট্রকে টার্গেট করছিল, কিন্তু এখন তা প্রকাশ্যে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অহংকারী হওয়া উচিত নয় এবং সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে।”

Releated Posts

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top