News Flash

  • Home
  • খেলা
  • Rumeli Dhar :সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার রুমেলি ধর
Image

Rumeli Dhar :সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার রুমেলি ধর

কলকাতা, ২২ জুন ( হি. স.) : মিতালি রাজের পরে খেলা ছাড়ার কথা ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরও এক অভিজ্ঞ তারকা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার রুমেলি ধর। বুধবার ইনস্টাগ্রামে নিজের অবসর নেওয়ার কথা জানিয়ে দেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার। রুমেলি যাত্রা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগণার শ্যামনগর থেকে।

৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি একদিনের ম্যাচ ও ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান ও ৮টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।
রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেন। তবে জাতীয় স্তরের ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। গত বছর নভেম্বরে বাংলার হয়ে সিনিয়র ওমেন ওয়ান ডে টুর্নামেন্টে শেষ বার মাঠে নামেন রুমেলি। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত মহিলা বিশ্বকাপে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তবে সে বার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরে যায় টিম ইন্ডিয়া।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top