News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিড-ডে-মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ
Image

মিড-ডে-মিলে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ

কদমতলা, ১৬ জুন : খাদিমপাড়া স্কুলে অতি নিম্নমানের মিড-ডে-মিলের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। পোকা মেশানো চাল দিয়ে কচিকাঁচাদের আহারের ব্যবস্থা হচ্ছে। করুন এই দৃশ্য উত্তর জেলার কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ি গ্ৰামের খাদিমপাড়া এলাকায়। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্ৰামের একমাত্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ওই ঘটনায় সমালোচনার ঝড় বইছে।

প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছিয়াশি জন ছাত্র ছাত্রী থাকলেও ওই স্কুলে শিক্ষক রয়েছেন মাত্র দুই জন। এরমধ্যে একজন প্রায়ই সরকারি ও ব্যক্তিগত কাজে অনুপস্থিত থাকেন। ফলে স্কুল সামলাচ্ছেন শিক্ষক কালাম উদ্দিন। পড়াশোনা যেমন লাঠে উঠেছে তেমনি শিশু খাদ্যেও হচ্ছে ভেজাল।

এলাকার অভিভাবকরা আজ বৃহস্পতিবার স্কুলে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। বহু পুরানো এই মিড-ডে-মিলের চালগুলোতে পোকায় বাসা বানিয়েছে। সম্পূর্ণ নষ্ট ও পচা চাল দিয়েই খাবার তৈরি করা হচ্ছে বলে জানান ওয়ার্কাররা। কিন্তু এই বিষয়ে শিক্ষক কালাম উদ্দিনকে জিগ্যেস করলে তিনি মুখ খুলতে নারাজ।

Releated Posts

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top