News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Gopal Roy : বিজেপিকে সহযোগিতা করতে তৃণমূল রাজ্যে এসেছে : গোপাল রায়
Image

Gopal Roy : বিজেপিকে সহযোগিতা করতে তৃণমূল রাজ্যে এসেছে : গোপাল রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়৷ উনার কথায়, রাজ্যে বিজেপিকে সহযোগিতা করতে তৃণমূল কংগ্রেস এসেছে৷ আরো দুবার তৃণমূল কংগ্রেস রাজ্যে এসে পরাজিত হয়েছিল৷ কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে আবার চলে গেছে৷ আবার নির্বাচনের আগে তারা রাজ্যে এসেছে কংগ্রেসের ভোট কাটার জন্য৷ যাতে বিজেপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা পায়৷ 

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়৷ তাই তৃণমূল কংগ্রেসকে ভোট না দিতে আহ্বান জানিয়েছে তিনি৷ গোপাল রায় আরো বলেন,  রাজ্যে পরিসংখ্যান বেড়েছে অপরাধ মূলক ঘটনার৷ ২০১৮-২০ পর্যন্ত রাজ্যে অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে ১৬,৭২৯ টি৷ এর মধ্যে খুন হয়েছে ৩৯৫ জন, খুনের চেষ্টা হয়েছে ৪৪১ জনকে, ধর্ষণের শিকার হয়েছে ২৬৪ জন, অপহরণ হয়েছে ৪৫৫ জন৷ অধিকাংশ মামলার কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ করেছেন গোপাল রায়৷ তাই উন্নয়নের স্বার্থে শুধুমাত্র কংগ্রেসের জনসমর্থন বাড়িয়ে তোলার আহ্বান করেছেন তিনি এদিন৷ 

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top