Health camp : কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে কৃষ্ণনগরস্থিত প্রধান কার্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে রবিবার৷ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, এদিন মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনামূল্যে সুগার, টাইগ্লিসারিন, কোলেস্টরল সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরে৷ সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি৷ ২০০  এর অধিক মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন এদিন৷ তিনি আরো জানান, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায়শই এধরনের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে৷ অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও সাধারন নাগরিকদের পরিষেবা প্রদান করা হয়ে থাকে বলেও জানিয়েছেন বিশ্বজিৎ সাহা৷