রবিবার বাতিল ব্যান্ডেল কাটোয়া লাইনের একাধিক ট্রেন, বিপাকে যাত্রীরা

কলকাতা,২৯ মে (হি. স.): নবদ্বীপ স্টেশনে ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল। ট্রেন বাতিল হওয়ার জেরে রবিবার ট্রেন ধরতে এসে ফিরে যাচ্ছে যাত্রীরা । ট্রেন বন্ধের কথা অনেকেই না জেনে ট্রেন ধরতে এসে ভোগান্তির শিকার বহু যাত্রী ।

ট্রেন বন্ধের কথা না জেনেই মালদা, মুর্শিদাবাদ থেকে যাত্রীরা এসেছেন হাওড়ায়। কিন্তু কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় বহুক্ষণ অপেক্ষা করেও ট্রেন না পাওয়ায় সমস্যায় যাত্রীরা। অন্যদিকে কালনা স্টেশনেও সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে । রবিবার ভোর থেকেই দুপুর ১টা পর্যন্ত কাটোয়ার ওপর দিয়ে কোনও ট্রেন যাচ্ছেনা ,দুপুর ৩টের আগে ত্রিবেণী থেকে কোনও ট্রেন কাটোয়ায় ঢুকবে না । ফলত রবিবার, কাটোয়া-ব্যান্ডেল রুটে প্রথম ট্রেন চলবে দুপুর ১টায় । ত্রিবেণী থেকে কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০-এ । সোমবার দুপুর ৩টের পর থেকে কাটোয়া-ব্যান্ডেল লাইনে রেলের পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে । যার জেরে সমস্যায় সাধারণ মানুষ । অপরদিকে কাটোয়া থেকে ত্রিবেণী পর্যন্ত ১১ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ৩ দিনের জন্য ।