News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর করার পদক্ষেপকে ‘গণতান্ত্রিক নিয়মের লঙ্ঘন’, বললেন সাংসদ সুশীল মোদী
Image

মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর করার পদক্ষেপকে ‘গণতান্ত্রিক নিয়মের লঙ্ঘন’, বললেন সাংসদ সুশীল মোদী

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর করার জন্য একটি বিল পেশ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপের সমালোচনা করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।শুক্রবার সুশীল কুমার মোদী বলেন, এই ঐতিহ্যটি পণ্ডিত জওহরলাল নেহরুর সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশে রাজ্যের রাজ্যপাল থাকবেন বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর। এই ঐতিহ্যকে শেষ করা হচ্ছে। যদি আপনার রাজনৈতিক বিরোধিতা থাকে, এর মানে এই নয় যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘন করতে পারেন।

বিজেপি সাংসদ আরও যুক্তি দিয়ে বলেন, উপাচার্য নিয়োগের অধিকার শুধুমাত্র রাজ্যপালেরই নেই, নিয়োগের জন্য ৩-৪ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল এবং তারপরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী একসঙ্গে নাম ঠিক করেন।তামিলনাড়ুর কথা উল্লেখ করে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরোধিতা সত্ত্বেও সেখানে কি রাজ্যপালকে চ্যান্সেলর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? বহু বছর ধরে একটি ভাল ঐতিহ্য চলছে যে চ্যান্সেলরই বিশ্ববিদ্যালয়গুলির প্রধান, এবং সেই ঐতিহ্য। বজায় রাখা উচিত।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে একটি বিল আনার অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Releated Posts

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026

মুম্বইয়ে মাদক পাচারচক্রের হদিস, ৫৪৭ গ্রাম কোকেন উদ্ধার, গ্রেফতার দুই বিদেশি

মুম্বই, ২৯ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ে একটি মাদক পাচারচক্রের সন্ধান পেয়ে ৫৪৭ গ্রাম কোকেন/মেথাকোয়ালোন উদ্ধার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ…

ByByNews Desk Aug 29, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top