News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাতে জেলের খাবার খেলেন না সিধু, চিকিৎসকের সুপারিশে পেতে পারেন ‘সুবিধা’
Image

রাতে জেলের খাবার খেলেন না সিধু, চিকিৎসকের সুপারিশে পেতে পারেন ‘সুবিধা’

চণ্ডীগড়, ২১ মে (হি.স.) : শুক্রবার জেলের প্রথম রাতে জেলের খাবার কিছুই মুখে তুললেন না নভজ্যোৎ সিংহ সিধু। এমনকি, রাতে তাঁর বিশেষ ঘুমও হয়নি বলে পাতিয়ালা জেল সূত্রে জানা গিয়েছে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত যে ওষুধগুলি তাঁকে খেতে হয়, সেগুলি খেয়েছেন পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার।

পঞ্জাব কারা দফতরের এক আধিকারিক শনিবার বলেন, ‘‘সিধুর জন্য যদি বিশেষ কোনও পথ্যের সুপারিশ চিকিৎসকেরা করে থাকেন, তবে সেগুলি জেলের ক্যান্টিন থেকে তাঁকে কিনে খাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।’’ তবে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মন্ত্রীর জন্য জেলে বিশেষ খাবারের কোনও ব্যবস্থা করা হবে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সিধু পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করার পরেই তাঁর আইনজীবীর তরফে বিচারককে জানানো হয়েছিল, কিছু দিন আগেই প্রাক্তন ক্রিকেটারের অস্ত্রোপচার হয়েছে। তাঁকে আটার তৈরি কোনও খাবার খেতে নিষেধ করেছেন চিকিৎসকেরা।

অনিচ্ছাকৃত খুনের একটি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিধুর এক বছরের জেলের সাজা ঘোষণা করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার সকালে শীর্ষ আদালতের কাছে আত্মসমর্পণের জন্য সপ্তাহ খানেক সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। অবশ্য সেই শুনানি শেষ হওয়ার আগেই শুক্রবার বিকেলে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন সিধু।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top