News Flash

  • Home
  • খেলা
  • Harbhajan Singh : সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকাহত হরভজন, পরিবারকে সমবেদনা জানালেন প্রাক্তন স্পিনার
Image

Harbhajan Singh : সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকাহত হরভজন, পরিবারকে সমবেদনা জানালেন প্রাক্তন স্পিনার

চণ্ডীগড়, ১৫ মে (হি.স.) : পুরনো কথা মনে রাখেননি কেউই। ২০০৮ সালের ‘মাঙ্কিগেট’ বিতর্ক অতীত। পরবর্তী সময়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক সঙ্গে খেলেছেন তাঁরা। অ্যান্ড্রু সাইমন্ডসের প্রয়াণে টুইট করে শোকবার্তা জানালেন হরভজন সিং।

রবিবার টুইট করে ভারতের প্রাক্তন স্পিনার লেখেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে আমি হতস্তম্ভ। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’


প্রসঙ্গত, ১৪ বছর আগে এই দুই ক্রিকেটারের সম্পর্ক সহজ ছিল না। বরাবরই আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত সাইমন্ডস। পঞ্জাবতনয় হরভজনও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। ২০০৮ সালে একটি টেস্ট ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁরা।

সিডনি টেস্ট চলাকালীন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তার মাঝেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তোলেন সাইমন্ডসের উদ্দেশে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করেছেন হরভজন। সেই সময় ভারতীয় স্পিনার পাশে পেয়েছিলেন সচিন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়া হরভজনের শাস্তির দাবি করে। তিন ম্যাচ নির্বাসিতও করা হয় তাঁকে। যদিও পরে সেই শাস্তি তুলে নেওয়া হয়।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top