News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Rajiv Yadav : উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রিভার প্ল্যান্ট উন্নয়নে মাস্টার প্ল্যান মেনে কাজ চলছে : রাজীব যাদব
Image

Rajiv Yadav : উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রিভার প্ল্যান্ট উন্নয়নে মাস্টার প্ল্যান মেনে কাজ চলছে : রাজীব যাদব

আগরতলা, ১১ এপ্রিল (হি. স.) : ব্রহ্মপুত্র বোর্ড উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন রিভার প্ল্যান্ট উন্নয়নে মাস্টার প্ল্যান গ্রহণ করে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছিল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বোর্ড তাদের সাধারণ সভার আয়োজন করবে। এরই অঙ্গ হিসেবে বোর্ডের ৭৬তম সভা আজ ত্রিপুরার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান রাজীব যাদব এই সংবাদ জানিয়েছেন।

তিনি জানান, আজকে অনুষ্ঠিত সভায় ত্রিপুরার হাওড়া ও মনু নদীর রিভার প্ল্যান্ট উন্নয়নে যে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা গুরুত্ব পেয়েছে। বোর্ডের চেয়ারম্যান আরও জানান, আজকের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ব্রহ্মপুত্র বোর্ড সেন্ট্রাল ওয়াটার কমিশনের সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দক্ষতা উন্নয়নের উপর কর্মশালার আয়োজন করবে। এই কর্মশালায় বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট তৈরি সহ বিভিন্ন বিষয়ে আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top