News Flash

  • Home
  • খেলা
  • Cricket :স্বপ্নজিতের দুর্দান্ত শতরান শেষ আটে নন্দন নগর স্কুল
Image

Cricket :স্বপ্নজিতের দুর্দান্ত শতরান শেষ আটে নন্দন নগর স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।।দুরন্ত শতরান স্বপ্নজিৎ দাসের। দলনায়ক স্বপ্নজিতের হাত ধরেই শেষ আটে পৌঁছে গেলো নন্দন নগর স্কুল। সোমবার নন্দননগর স্কুল ১৯৭ রানে পরাজিত করে ড:‌‌ বি আর আম্বেদকর স্কুলকে। সোমবার নরসিংগড় পঞ্চায়েত মাঠে হয় ম্যাচটি।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নন্দন নগর স্কুল নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান করে। দলের পক্ষে স্বপ্নজিৎ দাস ১১৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৪, তুহিন দেবনাথ ৭১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬, ইমন পাল ৬১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৯ রান। আম্বেদকর স্কুলের পক্ষে মনোরঞ্জন দাস (‌৩/‌৪৭) এবং সম্রাট ভট্টাচার্য (‌২/‌৪৮) সফল বোলার।

জবাবে খেলতে নেমে সৌরভ দে-‌র (‌৪/‌১২) এবং নবজিৎ সিনহা (‌৩/‌২৬)র দুরনত বোলিংয়ে ড:বি আর আম্বেদকর স্কুল মাত্র ১০১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৪৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে একমাত্র ছুটন মিঁয়া (‌১৪) দুই অঙ্কের রানে পা রাখে।‌‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top