News Flash

  • Home
  • বিদেশ
  • Rajnath Singh: মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, নানা বিষয়ে আলোচনা
Image

Rajnath Singh: মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, নানা বিষয়ে আলোচনা

ওয়াশিংটন, ১১ এপ্রিল (হি.স.): আমেরিকার ওয়াশিংটন ডিসিতে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং এবং রেথিয়নের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বোয়িং এবং রেথিয়ন সংস্থার সঙ্গে মহাকাশ ও প্রতিরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর দিকে অগ্রসর হওয়ার জন্য ভারতে নীতিগত উদ্যোগের সুবিধা নেওয়ার জন্য কোম্পানিগুলিকে আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ভারত ও আমেরিকা টু প্লাস টু সংলাপ-সহ একাধিক কর্মসূচি নিয়ে আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমেরিকার সময় অনুযায়ী, সোমবার পেন্টাগনে মার্কিন প্রতিপক্ষের সঙ্গে টু প্লাস টু সংলাপে অংশ নেবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও। তার আগেই ওয়াশিংটন ডিসিতে মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা বোয়িং এবং রেথিয়নের সঙ্গে সাক্ষাত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top